অণু গঠনের নতুন কৌশল উদ্ভাবনে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

৬ অক্টোবর, ২০২১ ১৬:৩০  
চলতি বছর রসায়নে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। স্থানীয় সময় বুধবার রয়্যাল সুইডিস অ্যাকাডেমি অব সাইন্সেসের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে তাদের নাম ঘোষণা করা হয়। নতুন ধরনের অনুঘটক ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অনু গঠনের কৌশল উদ্ভাবনের মধ্য দিয়ে ওষুধ শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচনের স্বীকৃতিসরূপ এই দুই বিজ্ঞানীকে পুরস্কার দেয়া হয়। এবারের নোবেল পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাগে ভাগ করে নেবেন এ দুই গবেষক। নোবেল একাডেমির বিজ্ঞপ্তিতে বলা হয়, অনু-গঠন একটি জটিল শিল্প। বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ম্যাকমিলান অনু পুনর্গঠনে মূল্যবান নতুন যন্ত্রের বিকাশ ঘটাতে সক্ষম হয়েছেন। গত বছর ইমান্যুয়েল কার্পেন্টিয়ার ও জেনিফার দউদনা যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন। জীন প্রযুক্তির ক্ষুদ্রতম যন্ত্র আবিস্কারের কারণে তাদের এ পুরস্কার দেয়া হয়েছিল।